News Flash

  • Home
  • Uncategorized
  • ঝোড়ো হাওয়ার দাপট ভেঙে পড়ল স্মৃতি শৌধ তাজ মহলের মূল ফটকের স্তম্ভ
Image

ঝোড়ো হাওয়ার দাপট ভেঙে পড়ল স্মৃতি শৌধ তাজ মহলের মূল ফটকের স্তম্ভ

আগ্রা, ১২ এপ্রিল (হি.স.) : ঝোড়ো হাওয়ার দাপট ভেঙে পড়ল স্মৃতি শৌধ তাজ মহলের মূল ফটকের স্তম্ভ | বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের কারণেই তাজ মহলের দক্ষিণ দিকের মূল প্রবেশ পথের স্তম্ভটি ভেঙে যায়। এদিন ভোর থেকেই আগ্রা শহরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে চলে ঝোড়ো হাওয়ার দাপট। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সম্প্রতি তাজ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ দশকের পুরনো প্রেমের এই স্মৃতি শৌধতে তিন ঘণ্টার বেশি কোনও দর্শনার্থী থাকতে পারবে না। কারণ এত মানুষের ভার নিতে অক্ষম প্রায় ভঙ্গুর অবস্থার তাজ মহল। তাজ মহলকে রক্ষা করার জন্য যখন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তখনই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এদিন ভোর থেকেই আগ্রা শহরে প্রচণ্ড ঝড়–বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরও ২৪ ঘণ্টা এই ঝড়–বৃষ্টি চলবে। প্রবল দুর্যোগের কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুত সংযোগ চলে গিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে মথুরা জেলার নন্দগাঁও, বৃন্দাবন, কোশি কালানে বহু টাকার ফসল নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে নষ্ট হয়েছে আলু। উত্তরপ্রদেশের মথুরাতে ভারী ঝড়–বৃষ্টির জেরে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়–বৃষ্টির দাপটে টিনের ছাদ ভেঙে পড়ে ওই তিন শিশুর মাথায়। আর তাতেই মৃত্যু হয় তাদের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top