News Flash

  • Home
  • Uncategorized
  • পীযুষ গোয়েলের পারিবারিক সংস্থার বিরুদ্ধে তিন হাজার গুণ লাভের অভিযোগ কংগ্রেসের
Image

পীযুষ গোয়েলের পারিবারিক সংস্থার বিরুদ্ধে তিন হাজার গুণ লাভের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের স্ত্রী সীমার মালিকানাধীন একটি কোম্পানি গত ১০ বছরে পরিশোধিত মূলধনের তিন হাজার গুণ লাভ করেছে বলে অভিযোগ তুলল কংগ্রেস| যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

রেলমন্ত্রী পিয়ূষ গোয়েল

কংগ্রেসের অভিযোগ, রাকেশ আগরওয়াল ও শিরিদি ইন্ডাস্ট্রিজের মুকেশ বনশলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিজেপির ক্যাবিনেট মন্ত্রীর। তাদের আরও অভিযোগ, এই ফার্মের কর্পোরেট ফাইলে এই আয়কে সাধারণ ব্যবসায়িক আয় হিসেবে বর্ণিত করা হয়নি। ২০১০ সাল পর্যন্ত দুই বছরের জন্য পীযূষ গোয়েল শেরিডি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ডিরেক্টর ছিলেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা এ প্রসঙ্গে জানান, ২০০৫-০৬ অর্থ বছরে অ্যাডভাইসর প্রাইভেট লিমিটেড নামে ওই কোম্পানি এক লাখ টাকা পরিশোধিত মূলধনে ৩০ কোটি টাকা লাভ করে, যা পরিশোধিত মূল্যের তিন হাজার গুণ। তিনি বলেন, পীযূষ গোয়েল ও তাঁর স্ত্রী সীমা ইন্টারকান অ্যাডভাইসারদের মালিক।এই অভিযোগের নিন্দা করে বিজেপি একটি বিবৃতিতে জানিয়েছে, কংগ্রেস যে অভিযোগ তুলছে তা ২০০৫-০৬ সালের। ইন্টারকন অ্যাডভাইজার প্রাইভেট লিমিটেডের হয় অনেক পরে। ২০১৪ সালের মে মাসে ওই কোম্পানি থেকে পদত্যাগ করেন পীযূষ গোয়েল। কংগ্রেস মিথ্যা অভিযোগ আনছে তাঁর বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগের মধ্যে সত্যতা নেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top