News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগম ও রাজ্য সরকারের টানাপোড়েনে নাগরিক পরিষেবা শিকেয়, বাড়ছে দুর্ভোগ
Image

পুর নিগম ও রাজ্য সরকারের টানাপোড়েনে নাগরিক পরিষেবা শিকেয়, বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ রাজ্যের বিজেপি পরিচালিত এনডিএ সরকারের সঙ্গে সিপিআইএম পারিচালিত আগরতলা পুর নিগমের সংঘাত ক্রমেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ সরকারের সঙ্গে সরাসরি অন্তঘার্তের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে৷ ট্রাফিক ব্যবস্থা নিয়েও সৃষ্টি হচ্ছে জটিলতা৷ রাজ্যের স্থানীয় নির্বাচিত সংস্থাগুলির প্রায় সবকটিই এখনও সিপিআইএম এর নিয়ন্ত্রণাধীন৷ কিন্তু রাজ্যে সরকার বদলের পর সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনগুলির কাজকর্মও নিয়ে জটিলতা ক্রমেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ স্থানীয় নির্বাচিত সংস্থাগুলির মধ্যে বৃহত্তম আগরতলা পুরনিগমের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠতে শুরু করেছে৷ ফলে বিপর্যন্ত হয়ে পড়েছে নাগরিক পরিষেবা৷ রাজধানী আগরতলার বিভিন্ন স্থন থেকে ডাস্টবিন সরিয়ে নেওয়া হয়েছে৷ শুধু আবাসিক এলাকাগুলিই নয়, বাণিজ্যিক এলাকাগুলি থেকেও তা সরিয়ে নেওয়া হয়েছে৷ আবর্জনা রাস্তার ধারে স্তূপ হয়ে গেছে৷ রাজপথগুলির দুধার আবর্জনায় ভরে যাচ্ছে৷ দূষিত হয়ে উঠেছে পরিবেশ৷ জানা গেছে, সরকারে সঙ্গে বৈরিতার জেরেই এমনটা হচ্ছে৷ আবার পুর পারিষদ রাজনৈতিক বিরোধের জেরে বিঘ্নিত হচ্ছে নগর পরিষেবা৷ পুর পারিষদ থেকে শুরু করে আধিকারিকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হাত গুটিয়ে নিয়েছেন৷ ফলে বিভিন্ন ক্ষেত্রে অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে৷ কোনওভাবেই অবস্থা স্বাভাবিক করা যাচ্ছে না৷ এতে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ অবার উপচেপড়া আবর্জনার কারনে বিভিন্ন এলাকয়া প্রচন্ড যানজটের সৃষ্টি হচ্ছে৷ সাধারণ পথচলতি মানুষকে নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ আগরতলা শহরে ট্রাফিক দফতর অধিকাংশ ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা অবলম্বন করেছে বলে অভিযোগ৷ আবার ব্যবসায়ীরা বাধ্য হয়ে আবর্জনা রাস্তাতেই ফেলছেন৷ প্রতিদিন নতুন করে দুর্ভোগ মাথাচাড়া দিয়ে উঠছে৷ ট্রাফিক দফতর সংশ্লিষ্ট বিষয়গুলিতে নির্বিকার৷ যানবাহন নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ রাজ্যের নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত৷ অচিরে নগরোন্নয়ন দফতর পুরনিগমের মেয়র, পুরপারিষদ এবং আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকবে বলে তিনি জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top