News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব জগনমোহন রেড্ডি
Image

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব জগনমোহন রেড্ডি

অমরাবতী, ২ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন ওয়াইএসআর কংগ্রেসের সুপ্রিমো জগনমোহন রেড্ডি। ব্যঙ্গ করে জগনমোহন ট্যুইট করে লেখেন, যুবসম্প্রদায়ের জন্য চাকরির সুযোগ তৈরি হওয়া এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা সমার্থক বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। বিশেষ মর্যাদা না দেওয়ার প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন দেখাবে। রাজ্যের প্রতিটি মণ্ডলস্তর, বিধানসভা এবং জেলাস্তরে পড়ুয়াদের নিয়ে অনশনে বসবে ওয়াইএসআর কংগ্রেস।
অন্য আর একটি ট্যুইটবার্তায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে তিনি অনুরোধ করেছেন যে তার দলের সাংসদেরা যেন পদত্যাগ করে। প্রসঙ্গত গত ৩১ মার্চ ওয়াইএসআর কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দলের সমস্ত সাংসদ পদত্যাগ করবে এবং দিল্লিতে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসবে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে আজ সংসদে বিক্ষোভ দেখান টিডিপির সাংসদেরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top