News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরি ইস্যুতে ৫ ই এপ্রিল তামিলনাডু বনধের ডাক দিল ডিএমকে
Image

কাবেরি ইস্যুতে ৫ ই এপ্রিল তামিলনাডু বনধের ডাক দিল ডিএমকে

চেন্নাই, ১ এপ্রিল (হি.স.): কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে আগামী ৫ এপ্রিল তামিলনাডু জুড়ে বনধের ডাক দিল ডিএমকে। এই প্রসঙ্গে রাজ্যের শাসকদল এআইএডিএমকের সমর্থন চেয়েছেন তারা।
রবিবার এই প্রসঙ্গে ডিএমকের কার্যকারী সভাপতি এম কে স্টেলিন জানিয়েছেন, আগামী ৫ এপ্রিল বনধের ডাক দিয়েছে ডিএমকে। এর জন্য আমরা রাজ্যের শাসকদল এআইএডিএমকে সমর্থন চাইছি। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয়মন্ত্রীরা যখন রাজ্যে আসবে তখন কালো পতাকা দেখানো হবে। কাবেরিকে পুনরুদ্ধারে দাবিতে রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে পদযাত্রারাও আয়োজন করা হবে।
অন্যদিকে, এআইএডিএমকের জানিয়েছে ওই একই ইস্যুতে আগামী ৩রা এপ্রিল তারা অনশনে বসবে। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুসারে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের সময়সীমা আগামী ২৬ শে মার্চ শেষ হয়ে গিয়েছে। এরপরে রাজ্য সরকার জানিয়েছে কাবেরির দাবিতে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্ত হবে। রবিবার দুপুরে কাবেরী প্রসঙ্গে কেন্দ্রে বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হন এম কে স্টেলিন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top