News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের মসজিদ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার
Image

রাজ্যের মসজিদ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার

হায়দরাবাদ(তেলেঙ্গানা), ১৮ মার্চ (হি.স.): রাজ্যের মসজিদগুলির সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার। রাজ্যের প্রায় ১৯৬টি মসজিদকে এই আর্থিক বরাদ্দের আওতায় আনা হয়েছে। সেই অনুযায়ী শনিবার মসজিদগুলির কর্মকর্তাদের হাতে বরাদ্দ হওয়ার অর্থের চেক তুলে দেওয়া হয়।
এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ- মুখ্যমন্ত্রী মহম্মদ মেহমুদ আলি, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নভানি নরসিংহ রেড্ডি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক, হায়দরাবাদের ডেপুটি মেয়র। এই প্রসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নভানি নরসিংহ রেড্ডি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একমাত্র মানুষ যিনি মুসলমানদের বিষয়ে চিন্তা ভাবনা করেন। সংখ্যালঘু পড়ুয়াদের জন্য স্কলারশিপ দেওয়ার পাশাপাশি সংখ্যালঘূদের আবাসিক স্কুলের জন্য সরকারী স্বীকৃতিও তিনি দিয়েছিলেন। বিদেশে লেখাপড়ার জন্য সংখ্যালঘূ ছাত্রীদের তিনি উৎসাহ দিয়েছেন। তাদের বৃত্তিরও ব্যবস্থা করে দিয়েছেন তিনি। মুসলমানদের উন্নয়নের জন্য উপ-মুখ্যমন্ত্রী ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top