News Flash

  • Home
  • Uncategorized
  • টাকারজলায় রাবার বাগানে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার রক্তাক্ত টিএসআর জওয়ান
Image

টাকারজলায় রাবার বাগানে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার রক্তাক্ত টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ টাকারজলায় রাবার বাগানে টিএসআর জওয়ানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ৷ তিনি জীবিত হলেও, রাতে খবর লেখা পর্যন্ত তাঁর জ্ঞান ফিরেনি৷ জিবিতে ট্রমা কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে৷ রাবার বাগানে নিরস্ত্র টিএসআর জওয়ানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রহস্যজনক বলেই মনে করা হচ্ছে৷

সোমবার সকালে টাকারজলা টিএসআর ৭ম ব্যাটেলিয়ানের জওয়ান প্রদীপ দাসকে(৪২) ক্যাম্পের ভিতরে খুজে পাননি সহকর্মীরা৷ গতরাতে অন্যান্য জওয়ানদের সাথে তিনিও ক্যাম্পেই ছিলেন৷ কিন্তু, সকাল সাতটায় ক্যাম্প থেকে বেরনোর সময় অন্য জওয়ানরা তাঁকে খুঁজে পাননি৷ এদিকে, সকাল ১১ টা নাগাদ ক্যাম্পের পাশেই একটি রাবার বাগানে গরু চড়াতে গিয়ে জনৈকা উপজাতি মহিলা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে চিৎকার দিলে স্থানীয় জনগণ ছুটে আসেন এবং টাকারজলা থানায় খবর দেন৷ খবর পেয়ে টাকারজলা থানার পুলিশ এবং টিএসআর ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যান৷ তাঁকে উদ্ধার জি বি হাসপাতালে ভর্তি করা হয়৷

জানা গেছে, তাঁর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ণ রয়েছে৷ কিন্তু, তাঁর এই অবস্থা কিভাবে হল, ক্যাম্পের বাইরে সে কিভাবে গেল এই সমস্ত প্রশ্ণের উত্তর পাওয়া যায়নি৷ কারণ, তাঁর জ্ঞান ফিরেনি৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা কিছুটা আশঙ্কাজনক৷ বর্তমানে জিবিতে ট্রমা কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে৷ রাতে খবর লেখা পর্যন্ত তাঁর জ্ঞান ফিরেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ এই ঘটনায় পুলিশ একটি সুয়োমুটো মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top