News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণকে বিভ্রান্ত করছে আইপিএফটি, মদত দিচ্ছে বিজেপি ঃ মানিক সরকার
Image

জনগণকে বিভ্রান্ত করছে আইপিএফটি, মদত দিচ্ছে বিজেপি ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ প্রতি পাঁচ বছর অন্তর রাজ্যে নির্বাচন হয়৷ কিন্তু এবারের নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ ইতোপূর্বেও বিচ্ছিনাতাবাদী শক্তিগুলী সক্রিয় ছিল৷ কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে৷ ইতোপূর্বে যারা স্বাধীন ত্রিপুরার ডাক দিয়েছিল তারাই এখন জনবিচ্ছিন্ন হয়ে পৃথক রাজ্যের দাবি তুলেছে৷ এই শক্তির পেছনে জঙ্গি সংগঠন এনএলএফটির যোগাযোগ রয়েছে৷ আর এই দলকে এখন মদত দিচ্ছে বিজেপি৷ বুধবার জিরানিয়ার আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ রাখতে গিয়ে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করা, রাজ্যকে অখন্ড রাখার ডাক দিয়েছে বামফ্রন্ট৷ কারণ মানুষ বিভেদকামী শক্তিগুলির সঙ্গে নেই৷ এডিসি’র সর্বশে, নির্বাচনে পৃথক রাজ্যের দাবিদার আইপিএফটি একটি আসনও পায়নি৷ প্রাপ্ত ভোটের হারও তাদের দৈন্যদশার প্রমাণ দিয়েছে৷ কিন্তু এই শক্তি এখন মাথাচড়া দিয়ে উঠেছে৷ স্থানীয় জনগণকে বিভ্রান্ত করছে৷ এদের পেছনে এখন মদত যোগাচ্ছে বিজেপি৷ এক্ষেত্রে বিজেপি যে ভূমিকা নিয়েছে তা রাজ্যবাসীর স্বার্থ বিরোধী৷ তিনি আরও বলেন, কেন্দ্রে ক্ষমতায় এসেই বিজেপি জনবিরোধী নীতি নিয়েই চলছে৷ সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে দিচ্ছে৷ ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি কৃষক সবাইকে বিস্তর সমস্যার মধ্যে ফেলে দিয়েছে৷ রাজ্যে বামফ্রন্ট সরকার সম্পূর্ণ বিপরীত পথে গিয়ে সাধারণ মানুষের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে এবং জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ বুধবারের এই জনসভায় ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের মানুষ অখন্ডতা চায়৷ তাই বিজেপির মদতপুষ্ট আইপিএফটিকে এ রাজ্যের উপজাতিরা সমর্থন করে না৷ যদিও অনেকে বিভ্রান্ত হচ্ছেন৷ পার্টি কর্মীদের এখন তাদের কাছে যেতে হবে এবং বাস্তব পরিস্থিতির সম্পর্কে পরিস্কার ধারণা দিতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top