News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৭১ সালের বাংলাদেশিকে নাগরিকত্ব নয় : দেবব্রত শইকিয়া
Image

১৯৭১ সালের বাংলাদেশিকে নাগরিকত্ব নয় : দেবব্রত শইকিয়া

গুয়াহাটি, ১৬ জানুয়ারি (হি.স.) : হিন্দু বাংলাদেশি সম্পর্কেও কংগ্রেসের অবস্থান স্পষ্ট করেছেন বিধানসভায় দলপতি দেবব্রত শইকিয়া। মঙ্গলবার হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে এক আলাপচারিতায় বিধানসভায় কংগ্রেস দলপতি দেবব্রত শইকিয়া বলেছেন, ‘১৯৭১ সালের ২৪ মার্চের পর অসমে আগত কাউকেই নাগরিকত্ব দেওয়া চলবে না। কোনও অবস্থাতেই নয়। তিনি হিন্দুই হোন কিংবা মুসলমান। অসম চুক্তি লঙ্ঘন করা চলবে না।

অসম চুক্তি লঙ্ঘন করে যদি বিজেপি সরকার হিন্দু বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দিতে যায় তা হলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। সরকারকে বাধ্য করব আমাদের দাবি মানতে। কোনও যুক্তিতেই বিদেশিদের বোঝা অসমকে নিতে দেব না।’

এদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা অখিল গগৈকে স্বাগত জানিয়েছে প্রদেশ কংগ্রেস। অসমের যে পরিস্থিতি, তাতে বর্তমান সরকারের বিরুদ্ধাচরণকারী সকলকে সাদরে কংগ্রেস স্বাগতম জানায় বলে পরিষ্কার জানিয়েছেন দেবব্রত শইকিয়া। আরও স্পষ্ট করে তিনি বলেছেন, ‘বৰ্তমান সরকারের কাজকর্মে বেজায় অসন্তুষ্ট অখিল গগৈ। তাঁর মতো আমরা অর্থাৎ কংগ্রেসও সন্তুষ্ট নয়। আমরা রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরোধী। ফলে রাজনৈতিকভাবে বিরোধী শক্তিকে মজবুত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই সরকার জনসাধারণের ওপর কাষাঘাত করছে। এই সরকার জুলুমবাজ সরকার। প্ৰতিদিন বাড়ছে পেট্ৰোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি না হলেও বর্তমান সরকার হু হু করে বাড়াচ্ছে পেট্রোল-ডিজেলের দাম।’ দেবব্রতের দাবি কংগ্ৰেসের আমলে কেবলমাত্র একবারই জ্বালানির দাম বেড়েছিল। ৭৭ টাকা পর্যন্ত হয়েছিল। সেবার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হওয়ায় পেট্রোল-ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়েছিল সরকার।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top