News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের পর হত্যা যুবতীকে, উত্তেজনা গোটা চাম্পাহাওয়রে
Image

ধর্ষণের পর হত্যা যুবতীকে, উত্তেজনা গোটা চাম্পাহাওয়রে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ জানুয়ারী৷৷ বাড়ি থেকে নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার৷ অভিযোগ রাতভর ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় দুসৃকতীরা৷ ঘটনা খোয়াই জেলার অর্ন্তগত চাম্পাহাওর থানার অধীন উৎলাবাড়ি এলাকায়৷ জানা গিয়েছে, সোমবার সকাল আনুমানিক ৯টা নাগাদ উৎলাবাড়ির রাবার বাগানে রক্তাক্ত অবস্থায় ঐ যুবতীর মৃতদেহটি দেখতে পান স্থানীয় জনগণ৷ সাথে সাথেই খবর দেওয়া হয় চাম্পাহাওয়র থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেছে দুই যুবককে৷ তারা হল এস এক্স দেববর্মা এবং জীবন দেববর্মা৷ পুলিশের ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মৃতদেহ উদ্ধারর জায়গা থেকে এই দুই যুবকের বাড়িতে পৌঁছে গন্ধ শুকে৷ তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তাদেরকে৷

নির্বাচনের প্রাকমূহুর্তে যুবতীেেক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত চাম্পাহাওয়রের রাজনৈতিক পরিস্থিতি৷ পুলিশী নির্লিপ্ততায় মহিলা সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে তোপ বিরোধীদের৷ কিশোরীর অসংলগ্ণ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াইয়ের এসডিপিও সহ ফরেন্সিক টিম৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে যুবতীকে৷ মতদেহে আঘাতের চিহ্ণও রয়েছে৷ এই ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানিয়ে চাম্পাহাওয়র থা্যনায় ডেপুটেশন দেয় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল৷ পাপিয়া দত্ত অভিযোগ করেছেন, সি পি এমের দলদাস পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ৷ থানার নাকের ডগায় যুবতীকে ধর্ষণ করে কিভাবে পালিয়ে গিয়েছে অপরাধী প্রশ্ণ তোলেছেন তিনি৷ কি কারনে যুবতী বাড়ি থেকে নিখোঁজ হয়? এদিকে জানা গিয়েছে, মৃতার পরিবারের সদস্যরা বিজেপির সক্রিয় কর্মা৷ এদিকে, শনিবার ধর্মনগরে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরের পাড়ে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top