News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের সঙ্গে তুলনা টেনে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন রাহুল গান্ধী
Image

চিনের সঙ্গে তুলনা টেনে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন রাহুল গান্ধী

আমেথি, ১৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে নজিরবিহীন ভাবে আমেথির রাজনৈতিক সভামঞ্চ থেকে সোচ্চার হলেন কংগ্রেসের সভাপতির রাহুল গান্ধী। সোমবার প্রধানমন্ত্রীর নিন্দা করে কংগ্রেস সভাপতি বলেন, ‘যে কাজ চিনের সরকার দুইদিনে মধ্যে করতে পারে। সেই কাজ করতে নরেন্দ্র মোদীজির সরকারের লাগে এক বছর।’

২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাল ফল করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। তার আগে একের পর এক সভা করে চলেছেন কংগ্রেস সভাপতি | তারই অঙ্গ হিসেবে আমেথির রাজনৈতিক সভামঞ্চ থেকে সোচ্চার হলেন কংগ্রেসের সভাপতির রাহুল গান্ধী। সোমবার প্রধানমন্ত্রীর নিন্দা করে কংগ্রেস সভাপতি বলেন, ‘যে কাজ চিনের সরকার দুইদিনে মধ্যে করতে পারে। সেই কাজ করতে নরেন্দ্র মোদীজির সরকারের লাগে এক বছর।’কর্ম সংস্থান প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘চিনের সরকার প্রতিদিন ৫০০০০ কর্মপ্রার্থীর জন্য কর্ম সংস্থান তৈরি করছে। কিন্তু ভারতে সংখ্যাটা ৪৫০ প্রতিদিন।’ উৎপাদন শিল্প প্রসঙ্গে মোদী সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘মেড ইন চিন লেখা ট্যাগ সর্বত্র দেখতে পাওয়া যায়। আর মোদীজি আশ্বাস দিচ্ছেন মেড ইন ইন্ডিয়া। বিগত বছরগুলিতে কটা কর্ম সংস্থান হয়েছে? রাহুলের সফরের আগে পোস্টার বিতর্ক নিয়ে চরমে উঠে কংগ্রেস-বিজেপি দ্বৈরথ।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী দলের সঙ্গে জোট করে ভাল ফলাফল করতে পারেনি কংগ্রেস। কিন্তু গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পরে নতুন উদ্যমে এগিয়ে চলেছে কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশে ভাল ফল করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সম্প্রতি সমাজবাদী দলের পক্ষ থেকে অখিলেশ যাদব বলেছেন যে তারা আগে নিজেদের ভিত শক্ত করতে তৎপর। তাই জোট নিয়ে এখনই তারা চিন্তিত নন। সমাজবাদী দলের এই মনোভাবের জন্য নিজেদের শক্তি বাড়াতে চাইছে রাহুল গান্ধী। গোটা ভারতে ২০১৯ সালে বিজেপির আগ্রাসন রোখার জন্য এবং নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। তাই সূত্রের দাবি এই ধরণের পোস্টারের মাধ্যমে প্রচার করছে কংগ্রেস।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top