News Flash

  • Home
  • Uncategorized
  • স্পর্শকাতর এলাকায় নিযুক্ত র্যাফ ,কর্তব্য পালনে নামল কেন্দ্রীয় বাহিনী
Image

স্পর্শকাতর এলাকায় নিযুক্ত র্যাফ ,কর্তব্য পালনে নামল কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মহিলা ব্যাটালিয়নকে গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে৷ ভোট কেন্দ্রের ভিতরে গুরুদায়িত্ব দেওয়া হবে মহিলা সুরক্ষা কর্মীদের৷ অন্যদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় রবিবার থেকে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) নামানো হয়েছে৷ রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, ত্রিপুরার প্রচুরসংখ্যক সুরক্ষা কর্মী মোতায়েন করা হবে৷ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, বিশেষ করে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি এবং আইটিবিপৃিক্ষ্ম-র জওয়ানদেরকেই রাজ্যে নিয়ে আসা হচ্ছে৷ এই জওয়ানদের মধ্যে বেশ কয়েকটি মহিলা জওয়ানদের কোম্পানিও থাকবে৷ ত্রিপুরার নির্বাচনে ইতোপূর্বে কখনও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মহিলা জওয়ানদের দায়িত্ব দেওয়া হয়নি৷ তাঁদের মুখ্যত ভোট কেন্দ্রের ভিতরে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে সুত্রটি৷ নির্বাচন কমিশনের আধিকারিক জানিয়েছেন, শনিবার ২৫ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান এসেছেন৷ রবিবার রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷ রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে জওয়ানদের পাঠানো হয়েছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে আরও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান আসবে বলে ধারণা করা হচ্ছে৷ তবে ব্যাপক হারে সুরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়ে রাজ্য পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসনের কোনও আধিকারিকই মুখ খুলতে নারাজ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top