News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ৪৬ বছরের রেকর্ড ভেঙে ঠান্ডার পারদ নামল ১.২ ডিগ্রিতে
Image

বিহারে ৪৬ বছরের রেকর্ড ভেঙে ঠান্ডার পারদ নামল ১.২ ডিগ্রিতে

পাটনা, ৯ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার রেকর্ড সংখ্যার ঠান্ডা পড়ল বিহারে| ঠান্ডায় জবুথবু পাটনার নাগরিক জীবন| আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিহারে যা ঠান্ডা পড়েছে তা এই রাজ্যে গত ৪৬ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে| এদিন বিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.২ ডিগ্রী সেলসিয়াস| জানা গিয়েছে, ১৯৭১ সালের ৩১ জানুয়ারি এই রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রিতে নেমেছিল| সেটাই এতদিন সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড ছিল| কিন্তু এদিনের তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে, আবহাওয়া দফতর| রবিবারে রাজ্যের তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রী সেলসিয়াস| এদিন পুর্নিয়ার পরে সুপল শহরে সব চেয়ে বেশি ঠান্ডা পড়েছে বলে জানিয়েছে হওয়া দফতর| এখানের সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছেন হওয়া দফতর| আবহাওয়া দফতরের আধিকারিক এস সেনগুপ্ত জানিয়েছেন, আগামী তিন-চার দিন এরাজ্যে তাপমাত্রা বাড়ার কোনও সম্ভবনা নেই| রাজ্যের প্রায় সব শহরগুলিতে এখন শৈত্যপ্রবাহ চলছে| হওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভাগলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রী সেলসিয়াস ছিল| তবে গয়ার তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে| রবিবারে যেখানে তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রী সেলসিয়াস সেখানে এদিন তাপমাত্রা বেড়ে ৪.১ সেলসিয়াসে দাড়িয়েছে| মুজাফফরপুরের তাপ মাত্রারও কিছুটা পরিবর্তন হয়েছে| এই অঞ্চলের তাপমাত্রা আগের দিনের থেকে কিছুটা কমেছে| আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার এই জায়গার তাপমাত্রা ছিল ৭.৭ ডিগ্রী সেলসিয়াস, সেখানে এদিন এই অঞ্চলের তাপমান কমে ৪.৭ ডিগ্রী সেলসিয়াসে দাড়িয়েছে| আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পাটনায় শৈত্যপ্রবাহ সৃষ্টি হওয়ায় নাগরিক জীবনে তার ব্যাপক প্রভাব পরেছে| এদিন এখানে সর্বোচ্চ তাপমাত্রার কিছুটা হেরফের হলেও নুন্যতম তাপমাত্রার কোনও পরিবর্তন না হওয়ায় নাগরিক জীবনে তার প্রভাব পড়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top