News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্ব দপ্তরে ৪০২ জনের চাকুরী বহাল রাখল উচ্চ আদালত
Image

রাজস্ব দপ্তরে ৪০২ জনের চাকুরী বহাল রাখল উচ্চ আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ রাজস্ব দপ্তরে ৫টি ভিন্ন পদে ৪০২ জনের চাকুরী বহাল রাখল উচ্চ আদালত৷ বুধবার ত্রিপুরার হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্রের বেঞ্চ এই রায় দিয়েছে৷

২০১৫ সালে ১৭ জুলাই রাজস্ব দপ্তরে মোহরার, তহশীলদার, এলডিসি, আমীন এবং সার্ভেয়ার পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার৷ এই বিজ্ঞপ্তিমূলে ৪০২ জন চাকুরী পান৷ কিন্তু, নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির অভিযোগ এনে চাকুরী বঞ্চিতরা উচ্চ আদালতে মামলা দায়ের করেন৷ তাতে, উচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিল৷ দীর্ঘ শুনানি বুধবার মামলাটি উচ্চ আদালতে চূড়ান্ত শুনানি হয়৷ দুই পক্ষের বক্তব্য শুনার উচ্চ আদালত রাজ্য সরকারের পক্ষে রায় দেন৷ রায়ে উচ্চ আদালত রাজস্ব দপ্তরে ৪০২ জনের চাকুরী বহাল রাখে৷ তাতে, একদিকে চাকুরী প্রাপকরা খুশী হন৷ অন্যদিকে এই রায়ে চাকুরী বঞ্চিতরা হতাশ হয়েছেন৷ তবে, সবচেয়ে বড় স্বস্তি পেয়েছে রাজ্য সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top