News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষের জেরে মান্দাই সহ বিভিন্ন স্থানে অঘোষিত বন্ধ, খুমুলুঙয়ে অটো চালকের শরীরে চলল ছুরি
Image

সংঘর্ষের জেরে মান্দাই সহ বিভিন্ন স্থানে অঘোষিত বন্ধ, খুমুলুঙয়ে অটো চালকের শরীরে চলল ছুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে মজলিস বিধানসভা কেন্দ্রে

জি বি হাসপাতালে চিকিৎসাধীন অটো চালক আলম মিয়া৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

বৃহস্পতিবার রাত থেকে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছে৷ সন্ত্রাসের শিকার হয়েছে বিজেপি এবং তার শাখা সংগঠনগুলির কর্মীরা৷ এই সংঘর্ষের জেরে শুক্রবার অঘোষিত বনধ এর চেহারা নিল ত্রিপুরার জনজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত খুমুলুঙ সহ বেশ কিছু আদিবাসী অধ্যুষিত এলাকা৷ শুক্রবার সকাল থেকেই এই এলাকাগুলিতে অঘোষিত বন্ধের আকার ধারণ করেছে৷ এদিন সকাল থেকেই এলাকার দোকানপাট ছিল বন্ধ৷ যান চলাচল ছিল অনিয়মিত৷ এর মধ্যেই খুমুলুঙ এলাকায় যাত্রী নিয়ে অটো চালাবার দায়ে এক অটো চালকের কান কেটে দেয় দুসৃকতিরা৷ এই ঘটনার পর আক্রান্ত অটো চালক জিরানিয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন৷ এদিকে খুমুলুঙ এলাকা সহ বেশ কিছু এলাকার এদিন চাপা উত্তেজনা ছিল৷ এলাকা জুড়ে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷
যাত্রি খুমুলুঙে পৌঁছে দিয়ে ফেরার পথে আক্রান্ত হলেন অটো চালক৷ জানা গেছে, শুক্রবার অভয়নগর থেকে খুমুলুঙ ইংলিশ মিডিয়াম সুকলের জনৈকা শিক্ষিকাকে খুমুলুঙে পৌঁছে দিতে যান অটো চালক আলম মিঞা (৪২)৷ ফেরার পথে খুমুলুঙ কলেজের সামনে চার উপজাতি যুবক তার পথ আটকায়৷ তাকে অটো থেকে বের করে মারধর করে৷ তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে৷ চিৎকার শুনে স্থানিয় জনগন ছুটে আসলে ওই চার উপজাতি যুবক সেখান থেকে পালিয়ে যায়৷ তাকে প্রথমে জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এই খবর পেয়ে মোটর শ্রমীক সংগঠন ভিষণ ক্ষুব্ধ হয়ে উঠে৷ ঘটনার পর খুমুলুঙে কোন গাড়ি যায়নি৷ ফলে নিত্য যাত্রিরা বিপাকে পরেন৷ এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে খুমুলুঙে বিভিন্ন অফিসের কর্মীরা ভিত সন্তস্ত হয়ে পরেন৷ বাঙালি অফিস
করণিকরা এদিন আর অফিসে যাননি৷ এডিসি প্রশাসনের কার্যকর্র্তদের অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনির মধ্যদিয়ে খুমুলুঙে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার আগেই যারা অফিসে পৌঁছে গিয়েছিলেন তাদের নিরাপত্তা রক্ষীদের সহায়তায় সেখান থেকে আনা হয়েছে৷ এই ঘটনায় এদিন দিনভর খুমুলুঙ সহ বিস্তির্ণ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করেছে৷ এদিকে, আগরতলা খোয়াই রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top