শ্রীনগর, ২২ অগাষ্ট (হি.স.) : সাত সকালেই উপত্যকায় শুরু হল গুলির লড়াই। জঙ্গি এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে চলছে গুলি ও পালটা গুলির লড়াই। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্দওয়াড়া এলাকায় জঙ্গি দমন অভিযানের নামে সেনাবাহিনী। সুকৌশলে জঙ্গিদের চারদিক থেকে ঘিরে ফেলে সেনা জওয়ানরা। এরপরেই শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। সেনাবাহিনীর দাবি দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে।
২০১৬ সালের জুলাইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির। এরপর থেকেই বিভিন্ন ঘটনায় উত্তপ্ত হয়েছে কাশ্মীর। সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার বিক্ষোভে সরব হয়েছে অনেক বিচ্ছিন্নতাবাদীরা। বুরহানের পরবর্তী এক বছরেরও বেশি সময়ে সেনাবাহিনীর হাতে খতম হয়েছে বহু জঙ্গি। বিভিন্ন সময়ের গুলির লড়াইয়ে জখম হয়েছেন অনেক সেনা জওয়ান। শেষ পাওয়া খবরে এখনও চলছে গুলির লড়াই।
সাত সকালেই উপত্যকায় ফের সেনা-জঙ্গির গুলির লড়াই
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















