লস অ্যাঞ্জেলস, ২ অগাস্ট (হি.স) : লস অ্যাঞ্জেলসের চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি চলল। বন্দুকবাজ নিজেই এই কাণ্ড ঘটিয়ে নিজের গাড়িতেই আত্মঘাতী হয়েছে বলে সূত্রের খৱর। এই ঘটনায় আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলস পুলিশের অাধিকারিক মিচেল লোপেজ জানান, মঙ্গলবার সকাল ৬টায় দূতাবাস খুলতে না খুলতেই গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুকবাজ আত্মঘাতী হওয়ার আগে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ওই ব্যক্তিকে তার গাড়ির মধ্যেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিজেকেই নিজে গুলি করে আত্মঘাতী হয়। চিনা দূতাবাস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ভীষণ উদ্বেগে রয়েছে দূতাবাসের কর্মীরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করার জন্য আবেদন জানানো হয়েছে। চিনা দূতাবাস এই ঘটনার তদন্তের জন্য মার্কিন সরকারকে বলেছে। পুলিশ ওই বন্দুকবাজকে সনাক্ত করতে পারেনি। উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালেও এক চিন বংশোদ্ভুত মার্কিন নাগরিক চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল

লস অ্যাঞ্জেলসের চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি, আত্মঘাতী বন্দুকবাজ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















