News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি নিয়ে অন লাইনে ট্যাক্স প্রদানে ব্যবসায়ীরা বিভ্রান্ত ঃ অর্থমন্ত্রী
Image

জিএসটি নিয়ে অন লাইনে ট্যাক্স প্রদানে ব্যবসায়ীরা বিভ্রান্ত ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪, জুলাই৷৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ই-পে এর মাধ্যমে ত্রিপুরার কিছু ট্যাক্স ও নন-ট্যাক্স সংক্রান্ত অর্থ প্রদান অন লাইন পদ্ধতির সাথে যুক্ত হল৷ আজ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং শ্রম দপ্তর এই পদ্ধতিতে ট্যাক্স, নন-ট্যাক্স ও অন্যান্য রাজস্ব প্রদানের সাথে যুক্ত হয়েছে৷ পরবর্তীতে অন্যান্য দপ্তর এর সাথে যুক্ত হবে৷ আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভানুলাল সাহা ল্যাপটপে ক্লিক করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা ছাড়াও বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন৷
অর্থমন্ত্রী ভানুলাল সাহা এই কর্মসূচীর উদ্বোধন করে বলেন, রাজ্যে আজ থেকে ই-জিআরএএস -এর মাধ্যমে সরকারি প্রদান ও গ্রহণ অন লাইনে দেওয়া চালু হল৷ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাচ্ছি৷ তিনি বলেন, ই-গর্ভনেন্স এর সুবিধা আছে৷ তবে পরিকাঠামো দুর্বল হওয়ায় এটা দেশব্যপী চালু করা সম্ভব হচ্ছেনা৷ আমরা লক্ষ্য করছি জি এস টি নিয়ে অন লাইনে ট্যাক্স প্রদানে ব্যবসায়ীরা বিভ্রান্ত৷ অর্থমন্ত্রী বলেন, সরকারি ভাবে অন লাইন প্রদান চালু হলেও তা বাধ্যতামূলক করা হচ্ছে না৷ পুরাতন পদ্ধতিও চালু থাকবে৷ তিনি আশা প্রকাশ করেন সব কিছু ক্রমশঃ অন লাইন পদ্ধতিতেই রূপান্তরিত হয়ে যাবে৷ রাজ্যবাসীও এতে যুক্ত হবেন৷ অর্থমন্ত্রী বলেন, এই পদ্ধতিতে স্বচ্ছতা বজায় থাকে৷ তিনি সংশ্লিষ্ট সকলকে এই পদ্ধতিতে যুক্ত হতে মানুষকে উৎসাহিত করার জন্যও আহ্বান জানান৷ অনুষ্ঠানে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন বলেন, অর্থ দপ্তরের এক উল্লেখযোগ্য পদক্ষেপ এই অন লাইন পদ্ধতি চালু করা৷ আগে চালানের মাধ্যমে যে কোন সরকারি প্রদান জমা দেওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট হত৷ এই পদ্ধতি চালু হওয়ায় সরকারি অর্থ প্রদান সহজ হল৷ এমন কি আর টি আই সংক্রান্ত ফি প্রদানও অন লাইনে করা যাবে৷ স্বাগত বক্তব্য রাখেন অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷ ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ দপ্তরের যুগ্ম সচিব এ সরকার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top