News Flash

  • Home
  • Uncategorized
  • রাধানগরে আগুনে পুড়ল কুড়িটি ঘর
Image

রাধানগরে আগুনে পুড়ল কুড়িটি ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে গেল প্রায় কুড়িটি ঘর৷ অগ্ণিকান্ডটি হয় সোমবার রাত সাড়ে আটটা নাগাদ রাজধানীর রাধানগর বস্তি এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বস্তি এলাকার পাশে কাটখালের উপর সেতু নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকরা যে অস্থায়ী শেডে থাকেন সেখানে রান্না করা হচ্ছিল৷ আচমকাই সবার অলক্ষে আগুন লেগে যায় একটি শেডে৷ মুহুর্তের মধ্যেই আগুন ছড়ি পড়ে আশেপাশের ঘরগুলিতে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ মোট পাঁচটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে৷ জানা গিয়েছে কুড়িটি ঘর পুড়ে গিয়েছে৷ সন্ধ্যারাতে বস্তি এলাকায় অগ্ণিকান্ডের খবরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top