News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে থাকতে চান না ডাক্তাররা, বহিঃরাজ্য থেকেও আসছেন না, পরিষেবা নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী
Image

রাজ্যে থাকতে চান না ডাক্তাররা, বহিঃরাজ্য থেকেও আসছেন না, পরিষেবা নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই ৷৷ বর্হিরাজ্য থেকে চিকিৎসকদের রাজ্যে আনা যাচ্ছে না৷ কারণ, বর্হিরাজ্যের চিকিৎসকরা রাজ্য সরকারের অধিনে চিকিৎসা পরিষেবার কাজে নিয়োজিত হতে চাইছেন না৷ শনিবার ডক্টর্স ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী রাজ্যের চিকিৎসকের ঘাটতি স্বীকার করে বর্হিরাজ্য থেকে চিকিৎসক আনতে ব্যর্থতা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন৷ স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ থেকে পাশ করা চিকিৎসকরাও এরাজ্যে থাকতে চাইছেন না বলে উষ্মা প্রকাশ করেছেন৷
এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাসপাতাল গুলিকে চিকিৎসকের প্রচুর ঘাটতি রয়েছে৷ চিকিৎসকের বহু পদ শুন্য পরে রয়েছে৷ কিন্তু রাজ্য সরকার বহুচেষ্টা করেও বর্হিরাজ্য থেকে চিকিৎসকদের এই রাজ্যে আনতে পারছে না৷ কারণ, তাঁরা রাজ্য সরকারের অধিনে চিকিৎসা পরিষেবার কাজে নিয়োজিত হতে চাইছেন না৷ তিনি বলেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসক খুবই জরুরী৷ চিকিৎসকের ঘাটতি থাকলে স্বাস্থ্য পরিষেবার বিস্তার ঘটানো সম্ভব নয়৷ ফলে, সরকারী হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিতে চিকিৎসক সল্পতায় পরিষেবা প্রদাণে ঘাটতি থেকেই যাচ্ছে৷ এদিন তিনি বর্হিরাজ্য থেকে চিকিৎসকরা কেন আসতে চাইছেন না, সে বিষয়ে খোলসা করে কিছু বলেননি৷ তবে, সারাদেশের তুলনায় এরাজ্যে চিকিৎসকদের বেতন অনেকটাই কম৷ বর্হিরাজ্যের চিকিৎসকদের এই রাজ্যে আসার ক্ষেত্রে অনিহার পেছনে এই বিষয়টি অন্যতম কারণ হিসেবেই মনে করা হচ্ছে৷ অবশ্য, স্বাস্থ্যমন্ত্রী দাবী করেছেন, চিকিৎসক স্বল্পতা সত্বেও রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন হয়েছে৷ কয়েক বছর ধরে উপজাতি মহল্লায় ম্যালেরিয়া এবং জলবাহিত রোগের আক্রান্ত হয়ে মৃত্যু মিছিলের মতো কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন৷
এদিন, স্বাস্থ্যসচিব সমরজিৎ ভৌমিক রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ থেকে পাশ করা চিকিৎসকরা রাজ্যে চিকিৎসা পরিষেবার কাজে নিয়োজিত হওয়ার বদলে বর্হিরাজ্যে চলে যাচ্ছেন বলে উষ্মা প্রকাশ করেছেন৷ তিনি বলেন, স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে চিকিৎসকরা প্রধান ভুমিকা পালন করে থাকেন৷ কিন্তু রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে৷ তিনি জানান রাজ্যে আরো ১৭ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ১০টি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং শতাধিক উপ-স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি রয়েছে৷ বর্তমানে রাজ্যে প্রায় ৪০০ চিকিৎসকের ঘাটতি রয়েছে৷ অথচ, রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ থেকে পাশ করে চিকিৎসকরা বর্হিরাজ্যে চলে যাচ্ছেন৷ এবিষয়ে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, রাজ্যের প্রতি তাদেরও দায়িত্ব রয়েছে৷ কিন্তু, ক্যারিয়ারের স্বার্থে অনেকেই রাজ্যে থাকতে চাইছেন না৷
এদিন, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের বক্তব্যে স্পষ্ট রাজ্য সরকারের নিতির পরিবর্তন না হলে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো কোন ভাবেই সম্ভব নয়৷
ডক্টর্স ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী রাজ্যের বিশিষ্ট চিকিৎসক হিসেবে ডাঃ ইলা লোধ, ডাঃ প্রমতেশ রায়, ডাঃ একে নাথ, ডাঃ অজিত কুমার দাস এবং ডাঃ সুধির দেববর্র্মকে সম্বর্ধনা দিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top