News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য
Image

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ পড়ুয়ার নাম মারহেন রিয়াং। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, কোনো এক সময় রামভদ্র এলাকায় মারহেন রিয়াং গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের অংশ দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে ১২ বছরের ওই পড়ুয়া গুলিবিদ্ধ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের পক্ষ থেকেও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। ফলে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামভদ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ এবং গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের পরই এই ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি স্পষ্ট হবে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026

সীমান্ত সড়কে টহলদারিতে ৭০ বোতল এসকফ ও ১৮ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯.৭০ লক্ষ টাকা

সোনামুড়া, ৪ অক্টোবর: নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত সংলগ্ন সড়কে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায়…

ByByReshmi Debnath Oct 4, 2026

Leave a Reply

Scroll to Top