News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা
Image

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা। শহরের একমাত্র সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য ভোর ৪টা থেকেই অটো নিয়ে লাইনে দাঁড়াতে শুরু করেন চালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন দীর্ঘ হতে হতে প্রায় ছয় শতাধিক অটোতে পৌঁছে যায় বলে অভিযোগ।

অটোচালকদের অভিযোগ, সিএনজি স্টেশনের জেনারেটর মেশিন বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ থাকে। দুপুর প্রায় ২টা পর্যন্ত কোনও অটোতে সিএনজি দেওয়া সম্ভব হয়নি বলে দাবি তাঁদের। ফলে ঘণ্টার পর ঘণ্টা অটো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় চালকদের।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন অটোচালকরা। তাঁদের বক্তব্য, অটো চালিয়ে প্রতিদিন যে আয় হয়, তার উপরই তাঁদের পরিবারের সংসার নির্ভরশীল। অথচ দিনের অর্ধেক সময় যদি জ্বালানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েই কেটে যায়, তাহলে সেই দিনের রোজগার কার্যত নষ্ট হয়ে যায়।

চালকদের আরও অভিযোগ, শনিবারের এই সমস্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত চার-পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে সিএনজি পরিষেবা নিয়ে একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

অটোচালকদের দাবি, অবিলম্বে বিকল জেনারেটর মেরামত করে সিএনজি পরিষেবা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটির কারণে যাতে দীর্ঘ সময় পরিষেবা বন্ধ না থাকে, সেজন্য বিকল্প ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তাঁরা।

এদিকে, সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, জেনারেটর সংক্রান্ত সমস্যার বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন অটোচালকরা।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

অ্যাম্বুলেন্সেই প্রসব, স্বাস্থ্যকর্মীর তৎপরতায় মা ও নবজাতক সুস্থ

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গুরুতর পরিস্থিতির মধ্যেই অ্যাম্বুলেন্সে প্রসব করিয়ে সাফল্য পেলেন এক স্বাস্থ্যকর্মী। কুমারঘাট থেকে কৈলাসহরের ঊনকোটি জেলা…

ByByNews Desk Sep 12, 2026

Leave a Reply

Scroll to Top