News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টমটমে ফেলে যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ
Image

টমটমে ফেলে যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার, মালিকের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১২ সেপ্টেম্বর:

টমটমে যাত্রার সময় ভুলবশত ফেলে যাওয়া প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। পুলিশের তৎপরতায় গয়না ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর নিরঞ্জন দেবনাথ পরিবারের সদস্যদের নিয়ে গোর্খাবস্তির পিএন কমপ্লেক্স থেকে রেলস্টেশনের উদ্দেশে টমটমে রওনা হন। যাত্রাপথে অসাবধানতাবশত টমটমে একটি ব্যাগ ফেলে যান তিনি। ওই ব্যাগে ছিল দুই জোড়া সোনার চুড়ি, একটি সোনার চেন এবং মঙ্গলসূত্র। সব মিলিয়ে গয়নার ওজন প্রায় ২ ভরি এবং বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানা গেছে।

ব্যাগটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। আইটি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট টমটমটি শনাক্ত করেন পুলিশকর্মীরা। এসআই জয়নাল হোসেনের তৎপরতায় টমটমের চালকের সন্ধান মেলে। পরে চালকের বাড়ি থেকে ব্যাগসহ সমস্ত সোনার গয়না উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, টমটম চালক নিজেও জানতেন না যে যাত্রীর ব্যাগটি গাড়ির সিটের পিছনে পড়ে রয়েছে। পরে পুলিশ গয়নাগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শনিবার এনসিসি থানার পুলিশ প্রকৃত মালিক নিরঞ্জন দেবনাথের হাতে উদ্ধার হওয়া সমস্ত গয়না তুলে দেয়। পুলিশের এই তৎপরতায় খুশি পরিবারটি।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

Leave a Reply

Scroll to Top