News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের
Image

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস উপলক্ষে এসএফআই ও ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডুকলি মহকুমার সিপিআই(এম) কার্যালয়ে আয়োজিত এই শিবিরে ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন দেব, রাজ্য সভাপতি প্রীতম শীল, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ, সভাপতি পঙ্কজ সরকার, রাজ্য নেতৃত্ব বিশাল চক্রবর্তী-সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, রক্তদান মহৎ দান, এর কোনো বিকল্প নেই। তবে বর্তমান পরিস্থিতিতে যুব সমাজের একটি বড় অংশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা কারণে দিশেহারা হয়ে নেশা এবং বিভিন্ন অসামাজিক ও আত্মহননমূলক কার্যকলাপের দিকে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জিতেন্দ্র চৌধুরী বলেন, এসএফআই-এর মূল মন্ত্র স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এই আদর্শ প্রতিষ্ঠা করতে হলে দেশের যুব সমাজকে সুস্থ মানসিকতা, মানবিকতা, দেশপ্রেম ও আন্তর্জাতিকতাবোধে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছাত্র-যুবদের এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের কাছে সুদূরপ্রসারী বার্তা বহন করবে বলে তিনি মন্তব্য করেন।

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-যুব সমাজের উদ্যোগকে বাধার মুখে পড়তে হচ্ছে। রক্তদান শিবির করতে দেওয়া হচ্ছে না, জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া হচ্ছে এবং জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যুব সমাজের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সৃজনশীলতার বিকাশের পরিবর্তে গত সাড়ে পাঁচ বছরে রাজ্যে বিপরীতমুখী প্রবণতা চলছে। এই পরিস্থিতিতে এসএফআই-এর রক্তদান শিবির শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং প্রতিকূলতার মধ্যেও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ছাত্র-যুব সমাজের এগিয়ে চলার বার্তা।

শিবিরে রক্তদানকারী যুবক-যুবতীদের সুস্বাস্থ্য কামনা করে জিতেন্দ্র চৌধুরী বলেন, সামনে যত বাধাই আসুক, সেগুলি সাময়িক। সমস্ত বাধা অতিক্রম করে আগামী দিনে ছাত্র সমাজ ও বৃহত্তর সমাজকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এসএফআই-এর ছাত্র-ছাত্রীরা আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026

৫ সেপ্টেম্বর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়ও এসআইআর কর্মসূচি শুরু হবে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর থেকে…

ByByReshmi Debnath Aug 28, 2026

আখাউড়া চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৮ আগস্ট: রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 28, 2026

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top