News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ
Image

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি হরিদাস সূত্রধরের বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আধিকারিক জানান, আমতলী থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটি ও পুলিশি টহল চলছে। পাশাপাশি অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, কয়েকদিন আগে জয়নিক হরিদাস সূত্রধরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে স্থানীয়দের সহযোগিতা এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যায়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে এবং তাদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। এর আগে গ্রেপ্তার হওয়া কয়েকজন চোরকে জিজ্ঞাসাবাদ করেও এই দুই অভিযুক্তের নাম উঠে এসেছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

আমতলী থানা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাগুলির পাশাপাশি অতীতে নথিভুক্ত হওয়া চুরির ঘটনাগুলিও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বক্তব্য, কোনও চুরির ঘটনা সামনে এলেই শুধু নয়, পুরনো অমীমাংসিত চুরির ঘটনাগুলিও তদন্তের আওতায় এনে একের পর এক মামলা নিষ্পত্তির চেষ্টা চলছে।

এদিকে, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে পুলিশ আধিকারিক জানান, আমতলী থানা এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল ও নজরদারি রয়েছে। সম্পত্তি সংক্রান্ত অপরাধে জড়িতদের নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি অন্যান্য এলাকার চুরি ও অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে কী কী সামগ্রী উদ্ধার হয়েছে এবং কোথা থেকে সেগুলি উদ্ধার করা হয়েছে, তা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করতে চাননি পুলিশ আধিকারিক। তিনি জানান, পুরো বিষয়টি বর্তমানে তদন্তের আওতায় রয়েছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া সামগ্রী ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।

Releated Posts

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

তেলিয়ামুড়ার তথ্য ও সংস্কৃতি দফতরে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় আধিকারিক

তেলিয়ামুড়া, ২৫ আগস্ট: স্বচ্ছ প্রশাসন এবং কর্মক্ষেত্রে কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top