News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়
Image

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

বিশালগড়, ২৫ আগস্ট: কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের আঁধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে পালিয়েছে। ওই ঘটনায় বিশালগড় থানাধীন শীতলাটিলা এলাকায় নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে চুরির বিষয়টি লক্ষ্য করেন। এরপর তিনি এলাকার স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এদিকে, শীতলাটিলা সহ বিশালগড়ের বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় অপরাধমূলক ঘটনা দিন দিন বাড়ছে। পুলিশের হাতে চোর ধরা পড়ার পরও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এই পরিস্থিতিতে এলাকায় চুরি ও অন্যান্য অপরাধমূলক ঘটনা রুখতে পুলিশের আরও কঠোর ভূমিকার দাবি উঠেছে। মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, এই ঘটনার পর জেলা পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

…….

Releated Posts

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

তেলিয়ামুড়ার তথ্য ও সংস্কৃতি দফতরে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় আধিকারিক

তেলিয়ামুড়া, ২৫ আগস্ট: স্বচ্ছ প্রশাসন এবং কর্মক্ষেত্রে কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top