News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ
Image

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজ শিশুটির নাম আজমির ইসলাম, বয়স ৮ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আজমির ইসলাম এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে নদীর পাড়ে খেলছিল। সেই সময় আচমকাই সে নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত খবর দেন দমকল বাহিনী ও এনডিআরএফ কর্মীদের।
অভিযোগ, ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছানোর পর উদ্ধারকাজের পরিবর্তে দীর্ঘ সময় ধরে মোবাইলে ভিডিও করতেই ব্যস্ত ছিলেন। উদ্ধারকাজে প্রয়োজনীয় তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। যদিও এই অভিযোগের বিষয়ে দমকল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পরও শিশুটির সন্ধান মেলেনি বলে জানা গেছে। শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ আজমির ইসলামের মা ও পরিবারের সদস্যরা।

শিশুটি নদীর জলে তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার বহু মানুষ। শিশুটির সন্ধানে আরও জোরদারভাবে তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাকে কেন্দ্র করে উদ্ধারকাজের ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

———

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত চার বিজেপি কর্মী

বিশালগড়, ২৩ আগস্ট: সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় চারজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Aug 23, 2026

Leave a Reply

Scroll to Top