News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগেন্দ্রনগর রেলস্টেশনে ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলা আটক
Image

যোগেন্দ্রনগর রেলস্টেশনে ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলা আটক

আগরতলা, ২০ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে প্রায় ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবারের এই ঘটনায় রেলপথে গাঁজা পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার একটি দল যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন তিন মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে আনুমানিক ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

আটক তিন মহিলা হলেন মোনাকিয়া দেবী, রিকু দেবী এবং পিংকি কুমার। তারা বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগরতলা থেকে রেলপথে ওই গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনায় পূর্ব আগরতলা থানায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আটক তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, পুলিশ ও রেল পুলিশের নজরদারি এড়িয়ে রেলপথে গাঁজা পাচারের অভিযোগ নতুন নয়। রেলপথকে ব্যবহার করে গাঁজা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top