News Flash

  • Home
  • দেশ
  • স্কুলে প্রবেশে নতুন নির্দেশিকার প্রতিবাদে রাজস্থান কংগ্রেসের মিছিল
Image

স্কুলে প্রবেশে নতুন নির্দেশিকার প্রতিবাদে রাজস্থান কংগ্রেসের মিছিল

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): সরকারি স্কুলে প্রবেশ এবং অনুমতি ছাড়া ছবি ও ভিডিও করার ক্ষেত্রে শিক্ষা দফতরের নতুন নির্দেশিকার প্রতিবাদে বৃহস্পতিবার জয়পুরে বিক্ষোভ মিছিল করল রাজস্থান কংগ্রেস বিধায়ক দল (সিএলপি)। বিরোধী দলনেতা টিকারাম জুলির নেতৃত্বে ত্রিমূর্তি সার্কেলের সরকারি শেঠ আনন্দীলাল পোদ্দার সিনিয়র সেকেন্ডারি স্কুল ফর দ্য ডেফ অ্যান্ড ডাম্ব থেকে বিধানসভার দিকে এই মিছিল বের হয়।

বৃহস্পতিবার থেকেই রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। তার আগে টিকারাম জুলি, কংগ্রেস বিধায়ক ও দলের প্রবীণ নেতাদের সঙ্গে নিয়ে ওই স্কুলে পৌঁছে পরিকাঠামোর বেহাল দশা এবং মৌলিক পরিষেবার ঘাটতি খতিয়ে দেখতে চেয়েছিলেন। কিন্তু নতুন সরকারি নির্দেশিকা কার্যকর হওয়ার পর পুলিশ স্কুলের মূল গেটেই কংগ্রেস নেতাদের আটকে দেয়।

এই নিষেধাজ্ঞার প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান জুলি। পরে তাঁর সঙ্গে যোগ দেন কংগ্রেস বিধায়ক দলের অন্যান্য সদস্যরা। এরপর নতুন নির্দেশিকার প্রতিবাদ এবং রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতারা বিধানসভার দিকে মিছিল শুরু করেন।

শিক্ষা দফতরের নতুন নির্দেশিকায় সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি পূর্বানুমতি ছাড়া ছবি তোলা এবং ভিডিওগ্রাফির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই নির্দেশিকার ফলে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে পরিদর্শন করতে পারবেন না।

এদিকে পোদ্দার স্কুলে সম্প্রতি বেহাল পরিকাঠামো এবং মৌলিক পরিষেবার ঘাটতির অভিযোগে পড়ুয়ারাও বিক্ষোভ দেখিয়েছিল। একটি শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার খসে এক পড়ুয়ার গায়ে পড়ার ঘটনার পর শতাধিক পড়ুয়া স্কুলের বাইরে অবস্থান বিক্ষোভে বসে। এতে স্কুল চত্বরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

পড়ুয়ারা হস্টেলের পরিষেবার উন্নতি, পর্যাপ্ত খাবার ও পরিচ্ছন্নতা, উন্নত শিক্ষাদানের ব্যবস্থা এবং এক কর্মীর বিরুদ্ধে ওঠা হয়রানির অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে দক্ষ শিক্ষকের পর্যাপ্ততা না থাকা এবং শৌচাগারের বেহাল দশা নিয়েও অভিযোগ জানায় তারা। কথা বলা বা শোনার ক্ষেত্রে সমস্যার কারণে পড়ুয়ারা সাইন ল্যাঙ্গুয়েজ, প্ল্যাকার্ড ও লিখিত বার্তার মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরে।

এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং বিরোধী দলনেতা জুলি স্কুলে গিয়ে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন। পড়ুয়াদের অভিযোগের সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছিলেন গেহলট। ছাত্র বিক্ষোভের পর শিক্ষা দফতরের আধিকারিকরাও স্কুল পরিদর্শনে যান।

চিফ ব্লক এডুকেশন অফিসার আশা গুপ্তা পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, স্কুলের অধ্যক্ষ ভারত জোশিকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কংগ্রেস জানিয়েছে, চলতি বিধানসভা অধিবেশনে তারা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরবে। পাশাপাশি সরকারি স্কুলগুলির পরিকাঠামোর পরিস্থিতি এবং স্কুলে প্রবেশ ও সংবাদমাধ্যমের কভারেজ নিয়ে নতুন বিধিনিষেধের বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাবদিহি দাবি করবে।

— আইএএনএস

Releated Posts

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top