News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী
Image

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি প্রজিত মালাকারের নেতৃত্বে রামচন্দ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী ধ্বংস করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন রামচন্দ্রঘাট এলাকার দুটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের দেশীয় মদ তৈরির বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়েছে বলে জানান ওসি প্রজিত মালাকার।

পুলিশের অভিযানের খবর পেয়ে অবৈধ দেশীয় মদ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

খোয়াই থানার ওসি প্রজিত মালাকার জানান, অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে। এলাকায় বেআইনি মদ কারবার বন্ধ করতে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top