News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়
Image

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে পরিদর্শন করলেন সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার মন্ত্রীর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন (আইএএস), গৌরনগর ব্লকের বিডিও ওঙ্কার দেব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শনকালে মন্ত্রী বাঁধ নির্মাণ ও সংলগ্ন রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, বাঁধের কাজ প্রায় শেষের পথে। বাকি মাটি ফেলার কাজ আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর রাস্তায় ইট বিছিয়ে মেটেলিং ও কার্পেটিংয়ের কাজ করা হবে। দুর্গাপূজার আগেই পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিন এলাকার পানীয় জলের সমস্যাও সরেজমিনে খতিয়ে দেখেন টিঙ্কু রায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি ডিপ টিউবওয়েল চালু থাকলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে সেখান থেকে স্থানীয় বাসিন্দারা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না।
সমস্যার স্থায়ী সমাধানে নতুন পাইপলাইন বসিয়ে দ্রুত পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন করে পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাঁধ, রাস্তা এবং পানীয় জল—এলাকার এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

Leave a Reply

Scroll to Top