News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক
Image

ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর শহরে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। রাজবাড়ি আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম উত্তম কুমার নাথ। তাঁর পিতা মৃত চিত্তরঞ্জন নাথ। বাড়ি উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের ডাইনছড়া এলাকায়।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর আসে রাজবাড়ি আইএসবিটি সংলগ্ন এলাকায় এক ব্যক্তি নেশাজাতীয় সামগ্রী নিয়ে ঘোরাফেরা করছেন। সেই খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ওই এলাকায় নজরদারি শুরু করে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা নাগাদ হাতে ব্যাগ নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

এরপর ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাসের উপস্থিতিতে আটক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, তল্লাশির সময় ব্যাগ থেকে বেশ কয়েকটি খালি নেশাজাতীয় দ্রব্যের কৌটা উদ্ধার হয়। পাশাপাশি একটি পকেট থেকে আনুমানিক ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আটক ব্যক্তিকে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ।

Releated Posts

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026

বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: রাজ্য সরকারের কোনও দপ্তরে জুনিয়র কর্মচারীদের তুলনায় সিনিয়ররা যেন বেতন কম না পান তা…

ByByReshmi Debnath Aug 13, 2026

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

Leave a Reply

Scroll to Top