News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন
Image

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের প্রতিবাদে আজ সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন সোনামুড়া বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সম্পাদক রতন সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

প্রতিনিধিদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও নিম্নআয়ের পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের দাবি, কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে যাওয়ায় বহু পরিবারের পক্ষে সেই বিল পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ডেপুটেশনের মাধ্যমে বিদ্যুৎ বিল পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। প্রতিনিধিদলের বক্তব্য, অবিলম্বে সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং বৃহত্তর গণআন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে, ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তর চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Releated Posts

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top