News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপিত
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপিত

আগরতলা, ৬ জুলাই: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ পার্টির সকল স্তরের নেতৃত্বরা।

তিনি আরও বলেন, এক দেশে দুই বিধান, দুই নিশান ও দুই প্রধান চলবে না। এই শ্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের মাথার তাজ জম্মু ও কাশ্মীর ভূখণ্ডে দেশের অখণ্ডতাবিরোধী ৩৫ এ ও ধারা ৩৭০ এর বিরোধিতা করে সন্দিগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে কাজ করা এই মহান শিক্ষাবিদ তথা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, প্রখর রাষ্ট্রবাদী নেতার বলিদান দিবস। তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক। তাঁর কথায়, তাঁর হাতে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে রূপান্তরিত হয়। রাজ্যেও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top