News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Image

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং সার্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বছরও এই ঐতিহ্যবাহী উৎসবকে সাফল্যের সঙ্গে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত সাতদিন ব্যাপী খার্চি পূজা, উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আজ খয়েরপুরের গীতবিতান কমিউনিটি হলে অনুষ্ঠিত খার্চি পূজা, উৎসব ও মেলা উপলক্ষ্যে আয়োজিত দ্বিতীয় প্রস্তুতি সভার সভাপতি রতন চক্রবর্তী বলেন, এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই মেলা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ থিম গ্রহণ করা হয়। এবছরের থিম হলো- ‘এক পেড় মা কে নাম’ অর্থাৎ মায়ের নামে একটি গাছ। এই উদ্যোগের অংশ হিসেবে মেলা চলাকালীন প্রতিদিন দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিধায়ক আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্তদের জন্য মেলা কমিটির পক্ষ থেকে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হবে। পাশাপাশি উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য একটি কার্যকরি কমিটি এবং বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রতিটি উপ কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় আলোচনা করেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। তিনি প্রশাসনের পক্ষ থেকে উৎসবের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ, পুরাতন আগরতলা ব্লকের বিডিও রতন নম:, সমাজসেবী রাজেশ ভৌমিক সহ তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য, আরক্ষা, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, পূর্ত, বিদ্যুৎ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

Releated Posts

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026

উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 4, 2026

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 4, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 4, 2026

উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নর্দান রেঞ্জের ডিআইজি, মাদকবিরোধী অভিযানে আরও জোরদেওয়ার নির্দেশ

আগরতলা, ৩ জুলাই: মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার লক্ষ্যে উত্তর ত্রিপুরার বিভিন্ন থানা পরিদর্শন করলেন নর্দান রেঞ্জের ডিআইজি…

ByByReshmi Debnath Jul 3, 2026

আগরতলা টাউন হলের সামনে বসবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের আবক্ষ মূর্তি, সিভিল হাসপাতালের নামকরণও তাঁর নামে

আগরতলা, ৩ জুলাই:  পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগরতলা পুর নিগমের মাসিক কাউন্সিল বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 3, 2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ায় বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু

আগরতলা, ৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

Leave a Reply

Scroll to Top