News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার কন্যা মানশ্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন সমাজসেবী হুসেন মনসুরি
Image

ত্রিপুরার কন্যা মানশ্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ৩ জুলাই: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামক বিরল  রোগে আক্রান্ত ত্রিপুরার ছোট্ট শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহানুভূতি ও সহযোগিতা ক্রমশ বাড়ছে। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে একের পর এক ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসছেন।

সম্প্রতি বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানশ্রীর অসুস্থতার কথা তুলে ধরে একটি পোস্ট করেন। সেখানে মনশ্রীর শারীরিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণের পাশাপাশি অনুদান পাঠানোর জন্য একটি কিউআর (QR) কোডও শেয়ার করা হয়। পোস্টের মাধ্যমে তিনি সকলের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান এবং আশা প্রকাশ করেন, মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মানশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সম্ভব হবে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে ত্রিপুরা বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তাঁর বিধায়ক তহবিল থেকে মানশ্রীর পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
এর আগে, ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা আগরতলার হাপানিয়ায় মানশ্রীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি মানশ্রীর চিকিৎসার জন্য গণ-অর্থ সংগ্রহের উদ্যোগও গ্রহণ করেন।

মানশ্রীর চিকিৎসার জন্য সহায়তার আবেদন যত ছড়িয়ে পড়ছে, ততই সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সাড়া মিলছে। সকলের সম্মিলিত সহযোগিতায় মনশ্রী দ্রুত জীবনরক্ষাকারী চিকিৎসা পাবে—এমন আশাই করছেন তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীরা।

Releated Posts

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে একাধিক প্রশ্ন

সাব্রুম, ২০ আগস্ট: সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 20, 2026

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা

আগরতলা, ২০ আগস্ট: শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জিরানিয়ার এনআইটি-সহ বিভিন্ন এলাকায় তামাকবিরোধী অভিযান চালানো…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top