News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা থেকে কলকাতার পথে ১৫ হাজার সুগন্ধি লেবু: কৃষিমন্ত্রী
Image

আগরতলা থেকে কলকাতার পথে ১৫ হাজার সুগন্ধি লেবু: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ জানুয়ারি: আগরতলা রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ১৫,০০০ সুগন্ধি লেবুর একটি কনসাইনমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই উদ্যোগ রাজ্যের জৈব কৃষি ও কৃষক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, এর আগেও ত্রিপুরা থেকে সুগন্ধি লেবু রাজ্যের বাইরে পাঠানো হয়েছে। তবে আজ ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং বড়মুড়া  অর্গানিক প্রোডিউস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে একসঙ্গে ১৫,০০০ সুগন্ধি লেবু কলকাতায় রপ্তানি করা হলো।

মন্ত্রী জানান, খোয়াই জেলার দক্ষিণ হাদ্রাই ও হাওয়াইবাড়ি এলাকার প্রায় ৮০ জন কৃষক প্রায় ১০০ হেক্টর জমিতে এই সুগন্ধি লেবুর চাষ করেছেন।

তিনি বলেন  মাননীয় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্বে আয়োজিত ‘প্রবাসী ত্রিপুরা’ কর্মসূচি থেকেই এই উদ্যোগের সূচনা। আগরতলার বাসিন্দা সৌরভ গুপ্তা এই রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কৃষকরাই আমাদের অন্নদাতা, তাঁরা ঈশ্বরতুল্য। দেশের মূল ভিত্তি হলো কৃষি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, ভারতের ভিত্তি কৃষি, আর এই ভিত্তিকে শক্তিশালী করতে হবে। কৃষিই আমাদের প্রথম অগ্রাধিকার, এরপর পর্যটনসহ অন্যান্য ক্ষেত্র। তিনি আরও জানান, খুব শীঘ্রই আরও ১৫,০০০ সুগন্ধি লেবুর একটি নতুন কনসাইনমেন্ট রাজ্যের বাইরে পাঠানো হবে।

অর্গানিক চাষ প্রসঙ্গে মন্ত্রী বলেন ২০১৮ সালের আগে ত্রিপুরায় মাত্র ২,০০০ হেক্টর জমিতে অর্গানিক  চাষ হতো। বর্তমানে সেই পরিমাণ বেড়ে ২০,০০০ হেক্টর ছাড়িয়েছে। আমাদের মূল লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। সরকার ফার্মার প্রোডিউসার কোম্পানি (এফপিসি)-এর মাধ্যমে কৃষকদের বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচেতক  কল্যাণী সাহা রায়, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

————

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

পাগল হয়ে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র…

ByByReshmi Debnath Aug 13, 2026

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026
Scroll to Top