News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগরতলার গভর্নমেন্ট নার্সিং কলেজের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগরতলার গভর্নমেন্ট নার্সিং কলেজের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৮ জানুয়ারি: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার জন্মদিন উপলক্ষে আজ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীবৃন্দের উদ্যোগে আগরতলার গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, মানুষের জন্য কাজ করার যে মানসিকতা, এই ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমেই তা প্রতিফলিত হয়। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন, তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন মুখ্যমন্ত্রী এবং সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র, প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিনের রক্তদান শিবিরে মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top