News Flash

  • Home
  • প্রধান খবর
  • সীমান্তবর্তী নদী ও জলবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা জোরদারে ভারত–ভুটান ঐকমত্য
Image

সীমান্তবর্তী নদী ও জলবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা জোরদারে ভারত–ভুটান ঐকমত্য

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (আইএএনএস): সীমান্তবর্তী নদী ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ প্রকল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও ভুটান। থিম্পুতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে শুক্রবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দফতরের সচিব ভি. এল. কান্তা রাওয়ের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধিদল ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি ভুটান সফর করে। প্রতিনিধিদলে কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকদের পাশাপাশি অসম ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা এবং ওয়াপকস লিমিটেডের কর্মকর্তারা ছিলেন।

বৈঠকে দুই দেশ সীমান্তবর্তী নদীগুলিতে সহযোগিতা এবং ভারতের সহায়তায় ভুটানে নির্মীয়মাণ পুনাতসাংছু-১ জলবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে। সচিব পর্যায়ের বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা পূর্বাভাস সংক্রান্ত বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোও খতিয়ে দেখা হয়।

আলোচনায় ভুটানের সীমান্তবর্তী নদীগুলিতে বিদ্যমান হাইড্রো-মেটিওরোলজিক্যাল পর্যবেক্ষণ নেটওয়ার্ক আধুনিকীকরণ, তথ্য আদানপ্রদান প্রক্রিয়া উন্নত করা, দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত বিনিময় বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন, হিমবাহ হ্রদের হঠাৎ প্লাবন (গ্লোফ) ও চরম আবহাওয়ার মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয় জোরদারের বিষয়গুলি গুরুত্ব পায়।

বৈঠকের পর সচিব রাও ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী লিয়নপো জেম শেরিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি নির্মীয়মাণ পুনাতসাংছু-১ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং সাদ্যপ্রাইজ পুনাতসাংছু-২ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট পরিদর্শন করেন। অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি, চামগায়ের ৩.৫ এমএলডি জল শোধনা এবং ওয়াংডু ফোদরং জং-এর নিকটবর্তী বন্যা কেন্দ্র কেন্দ্রও পরিদর্শন করা হয়।

এই সফরের লক্ষ্য ছিল যৌথ নদী অববাহিকায় জলসম্পদ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস এবং জলবায়ু সহনশীলতা বাড়ানো। দুই দেশই সীমান্তবর্তী জলসম্পদের টেকসই ও পারস্পরিক লাভজনক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারতের পক্ষ থেকে জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করার আশ্বাসও দেওয়া হয়েছে।

…….

Releated Posts

‘আমি গৃহস্থ নই, তবু সব বুঝি’: নারী শক্তির ক্ষমতায়নে সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন, তিনি নিজে গৃহস্থ না হলেও পারিবারিক জীবনের সব দিক…

ByByNews Desk Apr 13, 2026

বেঙ্গল ভোটে হিংসামুক্ত বার্তা দিতে ‘দিল’-এর গানকে হাতিয়ার করল নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত, অবাধ ও সুষ্ঠু ভোটের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ভারত…

ByByNews Desk Apr 13, 2026

তৃণমূলের বিরুদ্ধে এমসিসি ভঙ্গের অভিযোগ বিজেপির; তদন্তে নির্বাচন কমিশন

কলকাতা, ১৩ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বালি কেন্দ্রে ধর্মীয় অনুষ্ঠান করে আদর্শ আচরণবিধি (এমসিসি)…

ByByNews Desk Apr 13, 2026

১.৫৩ লক্ষ কোটি টাকার ‘বুস্টার শট’, ভারতীয় রেলে বড়সড় সম্প্রসারণের পথে কেন্দ্র

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০০টি নতুন রেল…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top