News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এআইডিএসও- র উদ্যোগে চন্দ্রশেখর আজাদের ৯৬তম আত্মবলিদান দিবস উদযাপিত
Image

এআইডিএসও- র উদ্যোগে চন্দ্রশেখর আজাদের ৯৬তম আত্মবলিদান দিবস উদযাপিত

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: ভারতবর্ষের আপোষহীন ধারার বীর বিপ্লবী চন্দ্রশেখর আজাদ-এর ৯৬তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। এদিনের এই কর্মসূচির আয়োজন করে এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইও।

এদিন সকালে সংগঠনগুলির পক্ষ থেকে ওরিয়েন্ট চৌমুহনীতে শহিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত নেতৃত্বগণ আজাদের সংগ্রামী জীবন, দেশপ্রেম এবং ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে তাঁর অদম্য ভূমিকার কথা স্মরণ করেন।

১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্ক (বর্তমানে চন্দ্রশেখর আজাদ পার্ক) এলাকায় ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি শেষ গুলিটি নিজের জন্য রেখে আত্মবলিদান দেন। তাঁর অঙ্গীকার ছিল—তিনি কখনও জীবিত অবস্থায় ব্রিটিশদের হাতে ধরা পড়বেন না।

বক্তারা বলেন, চন্দ্রশেখর আজাদ ছিলেন আপোষহীন মনোভাব ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মীসহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশাত্মবোধক স্লোগান ও শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, আজাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসবে।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top