News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা ২৭ ফেব্রুয়ারি
Image

জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা ২৭ ফেব্রুয়ারি

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল স্তরে আরও সুদৃঢ় ও কার্যকর করে তুলতে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আগামী ২৭ ফেব্রুয়ারি প্রজ্ঞা ভবনে সকাল ৯টা থেকে আলোচনাচক্র ও কর্মশালা অনুষ্ঠিত হবে। আজ বিধানসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং বিধানসভার সচিব অমিয় কান্তি নাথ।

সাংবাদিক সম্মেলনে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ জানান, কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয়- ‘জনপ্রতিনিধিদের সকল স্তরের মানুষের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা’। সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা এবং জনগণের করের অর্থের যথাযথ ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র একটি চলমান প্রক্রিয়া। এটি নিয়মিত চর্চা ও মূল্যবোধের বিকাশের মাধ্যমেই শক্তিশালী হয়। এই কর্মশালায় তৃণমূল স্তর থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত সকল স্তরের জনপ্রতিনিধিদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, জবাবদিহিতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে। অংশগ্রহণকারী জনপ্রতিনিধিগণ তাঁদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপনের সুযোগ পাবেন। পাশাপাশি বিধানসভার কার্যপ্রণালী ও আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সংসদীয় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বিষয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার উপ-চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও থাকবেন রাজ্যসভা ও লোকসভার সাংসদ, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি, টি.টি.এ.এ.ডি.সি.-র প্রতিনিধি, পুর নিগম ও পুরসভার সদস্য সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ। জনপ্রতিনিধিদের জনগণের প্রতি আরও সংবেদনশীল, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করে তুলতেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top