News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গুরুগ্রামের ত্রিপুরার ছাত্রীর নির্যাতনের ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, সর্বাত্মক সহায়তার আশ্বাস
Image

গুরুগ্রামের ত্রিপুরার ছাত্রীর নির্যাতনের ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, সর্বাত্মক সহায়তার আশ্বাস

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: গুরুগ্রামে ত্রিপুরার এক ছাত্রীর উপর সংঘটিত নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি’র সঙ্গে কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি সরাসরি হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, নায়াব সিং সাইনি তাকে আশ্বস্ত করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন এবং নির্যাতিতার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা নির্যাতিতা ছাত্রীর মায়ের সঙ্গেও কথা বলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন। তিনি দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের প্রধান আবাসিক কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যাতে তিনি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

মুখ্যমন্ত্রীর অনুরোধে রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী  টিংকু রায় হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি, ভুক্তভোগীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে সর্বাত্মক নজরদারি রাখা হচ্ছে এবং ভুক্তভোগীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top