News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন কি বাতের ১৩১তম পর্ব : কৃত্তিম বুদ্ধিমত্তায় জোর প্রধানমন্ত্রীর
Image

মন কি বাতের ১৩১তম পর্ব : কৃত্তিম বুদ্ধিমত্তায় জোর প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩১তম পর্বে দেশবাসীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করেছেন। প্রযুক্তি থেকে কৃষি, ক্রীড়া থেকে অঙ্গদান, সাংস্কৃতিক ঐতিহ্য থেকে ডিজিটাল নিরাপত্তা, বিভিন্ন ইস্যুতে তিনি দেশবাসীকে সচেতন ও উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তিনি অধিক জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি নয়াদিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত গ্লোবাল এআই ইমপ্যাক্ট সামিটে ভারতের প্রযুক্তিগত শক্তি বিশ্বদরবারে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। বহু রাষ্ট্রনেতা, শিল্পপতি, উদ্ভাবক এবং স্টার্ট-আপ জগতের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রদর্শনীতে দুটি বিশেষ উদ্যোগ বিশ্বনেতৃত্বকে প্রভাবিত করেছে বলে জানান তিনি। প্রথমটি ছিল আমূল-এর স্টল, যেখানে দেখানো হয় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা পশুরোগ নির্ণয় ও ২৪ ঘণ্টা ডেয়ারি ব্যবস্থাপনায় কৃষকদের সহায়তা করছে।

দ্বিতীয় উদ্যোগটি ছিল ভারতের প্রাচীন জ্ঞানভান্ডার সংরক্ষণে এআই-এর প্রয়োগ। বিশেষভাবে সুশ্রুত সংহিতার পাণ্ডুলিপি প্রযুক্তির মাধ্যমে পাঠযোগ্য করা, মেশিন রিডেবল ফরম্যাটে রূপান্তর এবং বিভিন্ন ভারতীয় ও বিদেশি ভাষায় অনুবাদের প্রক্রিয়া প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী জানান, ‘মেড ইন ইন্ডিয়া’ তিনটি এআই মডেলও এই সম্মেলনে উপস্থাপিত হয়েছে।

টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের জার্সি গায়ে খেললেও বহু ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করছেন। তিনি উল্লেখ করেন, কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়া পাঞ্জাবের গুরদাসপুরে জন্মগ্রহণ করেন।

একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল গুজরাটের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। ওমান, নিউজিল্যান্ড, ইউএই ও ইতালি দলেও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি ভারতের গর্ব বৃদ্ধি করছে বলে মন্তব্য করেন তিনি।

কেরলের ১০ মাসের শিশু আলিন শেরিন আব্রাহামের অঙ্গদানের সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, সন্তানের মৃত্যুশোকের মধ্যেও বাবা-মায়ের এই সিদ্ধান্ত অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। দেশে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ছে এবং তা চিকিৎসা গবেষণাকেও শক্তিশালী করছে।

প্রধানমন্ত্রী জানান, ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব পালিত হবে এবং সি রাজাগোপালচারি-এর মূর্তি উন্মোচন করা হবে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। রাষ্ট্রপতি ভবনে ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স-এর মূর্তির পরিবর্তে রাজাজির মূর্তি স্থাপনকে তিনি দাসত্বের মানসিকতা থেকে মুক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।

ডিজিটাল অ্যারেস্ট ও আর্থিক জালিয়াতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কেওয়াইসি বা পুন: কেওয়াইসি শুধুমাত্র ব্যাঙ্কের অনুমোদিত মাধ্যমেই করা উচিত। ওটিপি, আধার বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কারও সঙ্গে ভাগ না করার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি ‘আর্থিক সাক্ষরতা সপ্তাহ’ পালন করেছে এবং এই সচেতনতা অভিযান সারা বছর চলবে।

ওডিশার তরুণ কৃষক হিরোদ পটেলের উদ্ভাবনী চাষপদ্ধতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই জমিতে ধান, শাকসবজি, ফল ও মাছচাষ করে তিনি আয়ের নতুন দিগন্ত খুলেছেন। কেরলের ত্রিসূর জেলায় এক গ্রামে ৫৭০ প্রজাতির ধান চাষের কথাও তুলে ধরেন তিনি। ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক দেশ প্রায় ১৫ কোটি টনের বেশি উৎপাদন হচ্ছে। কর্ণাটকের নঞ্জনগুড কলা ও মহীশূর পানের পাতা মালদ্বীপে রফতানির কথাও তিনি উল্লেখ করেন।

কেরলের তিরুনাবায়ায় ভারতপ্পুঝা নদীর তীরে প্রাচীন ‘মামঙ্গম’ উৎসব পুনরুজ্জীবিত হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। উত্তর ভারতের মহাকুম্ভের মতোই এই উৎসব সাংস্কৃতিক ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ২৪ ফেব্রুয়ারি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জনসেবায় তাঁর নিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার কথা স্মরণ করেন তিনি।

পরীক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নম্বরই জীবনের একমাত্র মাপকাঠি নয়। আত্মবিশ্বাস ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। রমজান ও আসন্ন হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি ‘ভোকাল ফর লোকাল’-এর আহ্বান পুনর্ব্যক্ত করেন। স্বদেশী পণ্য ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার বার্তা দেন তিনি। শেষে দেশবাসীর পাঠানো পরামর্শ ও অনুপ্রেরণামূলক কাহিনির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সমাজকল্যাণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই দেশের প্রকৃত শক্তি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top