News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপূর্বাঞ্চলের আদিবাসী ভাষাকে দেবনাগরী লিপিতে লেখার আহ্বান কার্যত ভাষাগত সন্ত্রাসের শামিল হওয়া: জিতেন্দ্র চৌধুরী
Image

উত্তরপূর্বাঞ্চলের আদিবাসী ভাষাকে দেবনাগরী লিপিতে লেখার আহ্বান কার্যত ভাষাগত সন্ত্রাসের শামিল হওয়া: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২১ ফেব্রুয়ারী: রাজভাষা সম্মেলনে এসে উত্তরপূর্বাঞ্চলের প্রায় চল্লিশটি আদিবাসী ভাষাকে দেবনাগরী লিপিতে লেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এধরনের আহ্বান কার্যত ভাষাগত সন্ত্রাসের শামিল হওয়াকে বোঝায়। দেবনাগরী লিপি গ্রহণে বাধ্য করা হলে তা সাংস্কৃতিক আধিপত্যের শামিল হবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

জিতেন্দ্র চৌধুরী বলেন, গতকাল রাজভাষা সম্মেলনে রাজ্যে এসে অমিত শাহ বলেন উত্তরপূর্বাঞ্চলের প্রায় চল্লিশটি আদিবাসী ভাষাকে দেবনাগরী লিপিতে লেখা উচিত। তা না হলে তাঁদের নিজস্ব ভাষার বিকাশ করা হবে না। তিনি একপ্রকার ভাষা নিয়ে হুমকি দিয়েছেন আদিবাসীদের।

এদিন তিনি আরও বলেন , সংসদে দায়িত্ব পালনকালে তিনি রাজ ভাষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি মনে করেন, কোনও ভাষার লিপি নির্ধারণের অধিকার সংশ্লিষ্ট ভাষাভাষী মানুষের হাতেই থাকা উচিত। তাঁর কথায়, এটি ভাষাগত বৈচিত্র্যের উপর সরাসরি আঘাত। একটি নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আড়ালে একটি নির্দিষ্ট সংগঠনের চিন্তাধারা কাজ করছে এবং তা দেশের বহুভাষিক ঐতিহ্যের পরিপন্থী।

তাঁর কথায়, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের আত্মপরিচয় ও সংস্কৃতির মূল ভিত্তি। কোনও ভাষাভাষী জনগোষ্ঠীর উপর নির্দিষ্ট লিপি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এক ধরনের ভাষাগত সন্ত্রাসের শামিল।

Releated Posts

তেলিয়ামুড়ায় জনসভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকের গাড়ি লক্ষ্য করে গুলি, উত্তেজনা এলাকায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দলীয় সমর্থকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর…

ByByReshmi Debnath Apr 7, 2026

মস্তানি, গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৭ এপ্রিল: মস্তানি, গুন্ডাবাজি করে ক্ষমতায় থাকা যায় না। তিপ্রা মথাকে কড়া হুশিয়ারি দিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Apr 7, 2026

এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা, আগামী দিনে তারা  আর থাকবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার…

ByByReshmi Debnath Apr 7, 2026

ধর্মনগরে খালেদ আহমেদ হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেফতার

ধর্মনগর, ৭ এপ্রিল: ঈদের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় সংঘটিত খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top