News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শন
Image

কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শন

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: রাজভাষার প্রসার ও ব্যবহার সংক্রান্ত কর্মসূচির অংশ হিসেবে দিল্লি থেকে আগত একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল শুক্রবার আগরতলার কুঞ্জবন এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় পরিদর্শন করেন।

জানা যায়, প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যুগ্ম কমিশনার (নয়াদিল্লি) মিসেস নীলম, সহকারী পরিচালক সঞ্জীব সাক্সেনা, উপ-কমিশনার (শিলচর) পি. আই. টি. রাজা সহ অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শনকালে তাঁরা বিদ্যালয়ে রাজভাষার ব্যবহার, প্রশাসনিক কার্যক্রমে ভাষা প্রয়োগ এবং শিক্ষার্থীদের মধ্যে ভাষা চর্চার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিনিধিদলকে বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, রাজভাষার প্রসারে বিদ্যালয়ে নিয়মিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিনিধিদল বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলেও জানা গেছে।

Releated Posts

বিজেপি সরকারের ১২ বছরের হিসাব চেয়ে রাজ্যজুড়ে আন্দোলনে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: কেন্দ্রের বিজেপি সরকারের ১২ বছরের কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনের…

ByByReshmi Debnath May 24, 2026

বক্সনগরের ঈদ উপলক্ষে পশু বিক্রির হাট জমজমাট

বক্সনগর, ২৪ মে:  ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর আরেকটি হল ঈদুজ্জোহা, আগামী ২৮…

ByByReshmi Debnath May 24, 2026

মুঙ্গিয়াকামিতে পুলিশের অভিযানে উদ্ধার ১০৫ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মুঙ্গিয়াকামি, ২৪ মে: নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে…

ByByReshmi Debnath May 24, 2026

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’, বিক্ষোভ আগরতলায়

আগরতলা, ২৪ মে :পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে  আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top