News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই পরিবারে ৫ জন মূক ও বধির, রাবার বাগানে নাশকতার আগুন — সরকারি সাহায্যের আবেদন বিশ্রামগঞ্জের ননজলায়
Image

একই পরিবারে ৫ জন মূক ও বধির, রাবার বাগানে নাশকতার আগুন — সরকারি সাহায্যের আবেদন বিশ্রামগঞ্জের ননজলায়

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: বিশ্রামগঞ্জের ননজলা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। একই পরিবারের পাঁচজন সদস্য মূক ও বধির। কথা বলতে পারেন না, কানে শুনতেও পান না—এই চরম প্রতিবন্ধকতার মধ্যেই দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। তার ওপর সম্প্রতি তাদের রাবার বাগানে নাশকতার আগুন লাগানোর অভিযোগ উঠেছে, যা পরিবারটিকে আরও বিপর্যস্ত করে তুলেছে।

পরিবারটির কর্তা ৯০ বছর বয়স্ক আব্দুল আহেদ। প্রায় ১৬ বছর আগে তাঁর স্ত্রী সুফিয়া খাতুনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিবারের পাঁচজন সদস্য মূক ও বধির। যদিও তাঁরা সরকারি প্রতিবন্ধী ভাতা পান, তবুও সংসার চালাতে তা যথেষ্ট নয় বলে জানা গেছে। রাবার বাগানই ছিল তাঁদের আয়ের প্রধান ভরসা। সেখানে আগুন লাগার ঘটনায় আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন তাঁরা।

এলাকার এক হৃদয়বান যুবক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের
কাছে আবেদন জানিয়েছেন, যাতে পরিবারটির পাশে দাঁড়িয়ে অতিরিক্ত আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, এই পরিবারের কথা শুনলে ও তাদের অবস্থা দেখলে যে কারও চোখে জল আসবে। মানবিকতার খাতিরে সরকার যেন দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

————–

Releated Posts

বিজেপি সরকারের ১২ বছরের হিসাব চেয়ে রাজ্যজুড়ে আন্দোলনে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: কেন্দ্রের বিজেপি সরকারের ১২ বছরের কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনের…

ByByReshmi Debnath May 24, 2026

বক্সনগরের ঈদ উপলক্ষে পশু বিক্রির হাট জমজমাট

বক্সনগর, ২৪ মে:  ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর আরেকটি হল ঈদুজ্জোহা, আগামী ২৮…

ByByReshmi Debnath May 24, 2026

মুঙ্গিয়াকামিতে পুলিশের অভিযানে উদ্ধার ১০৫ কেজি গাঁজা, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মুঙ্গিয়াকামি, ২৪ মে: নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। রবিবার গোপন সূত্রে…

ByByReshmi Debnath May 24, 2026

মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’, বিক্ষোভ আগরতলায়

আগরতলা, ২৪ মে :পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে  আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top