News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নিরঞ্জন মালাকার নামে এক ব্যক্তির
Image

ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নিরঞ্জন মালাকার নামে এক ব্যক্তির

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: ফটিকরায় থানাধীন সায়দারপাড় কাটাটিলা এলাকায় ছড়ার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম নিরঞ্জন মালাকার (৪২)। তিনি পেশায় দিনমজুর এবং স্থানীয় বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার তিনি বাড়ি থেকে সায়দাছড়ায় স্নান করতে যান। স্নানের সময় আচমকাই জলে পড়ে যান এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় তার দেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…

ByByReshmi Debnath Jul 8, 2026

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026
Scroll to Top