News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভুয়ো মোবাইল স্কিমে প্রতারণা, সর্বস্ব হারাল যুবক
Image

ভুয়ো মোবাইল স্কিমে প্রতারণা, সর্বস্ব হারাল যুবক

বিশালগড়, ১৯ ফেব্রুয়ারি: বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার ২৬ কার্ড এলাকার এক যুবক ভুয়ো মোবাইল ফোন স্কিমের ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার অভিযোগ উঠেছে। প্রতারকদের প্রলোভনে পড়ে নিজের কষ্টার্জিত টাকা খুইয়েছেন ওই যুবক।

অভিযোগ অনুযায়ী, বিকাশ দেবনাথ নামে এক যুবককে একাধিকবার ফোন করে কম বাজারদরের অজুহাতে একটি রেডমি স্মার্টফোন দেওয়ার প্রস্তাব দেয় প্রতারকরা। বাজারে যার দাম ১০ থেকে ১২ হাজার টাকা, সেই মোবাইল মাত্র ৪ হাজার ৬০০ টাকায় দেওয়া হবে বলে জানানো হয়। শর্ত ছিল, স্থানীয় পোস্ট অফিসে পার্সেল পৌঁছালে টাকা দিতে হবে। বুধবার দুপুরে মধুপুর পোস্ট অফিসে একটি পার্সেল পৌঁছায়। আশায় বুক বেঁধে বিকাশ দাস সেখানে গিয়ে ৪ হাজার ৬০০ টাকা পরিশোধ করেন। কিন্তু পার্সেল খুলতেই নেমে আসে চরম হতাশা। মোবাইল ফোনের বদলে ভেতরে পাওয়া যায় দুটি পুরনো বেল্ট ও একটি ভাঙা হাতঘড়ি, যার আনুমানিক মূল্য ২০০ টাকার বেশি নয়।

ভুক্তভোগীর অভিযোগ, ৬৯৭০৬৮১৫২৩ নম্বর থেকে তাকে বারবার ফোন করে আশ্বাস দেওয়া হয়েছিল। পার্সেলের প্যাকেটে আমাজন লেখা থাকায় তিনি বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য বলে মনে করেছিলেন।

এই ঘটনায় বিকাশ দাস মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যেহেতু টাকা পোস্ট অফিসে জমা হয়ে গেছে, তাই টাকা ফেরত পাওয়া নিয়ে তিনি আশঙ্কায় রয়েছেন।

অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সদস্য বিকাশ দাস প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন। পরে প্রতারকরা আবার ফোন করে জানায়, বিকেল ৩টার মধ্যে তার বাড়িতে ‘আসল মোবাইল’ পৌঁছে দেওয়া হবে। তবে এই কথাকেও তিনি আর বিশ্বাস করছেন না।

এলাকাবাসীদের দাবি, এর আগেও এমন একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। কখনও রিফান্ড, কখনও নতুন ডেলিভারির আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। দ্রুত কড়া পদক্ষেপ না নিলে এ ধরনের প্রতারণা আরও ছড়িয়ে পড়তে পারে বলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top