News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভক্তিভরে পালিত রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, রাজ্যজুড়ে পূজা ও প্রার্থনা
Image

ভক্তিভরে পালিত রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, রাজ্যজুড়ে পূজা ও প্রার্থনা

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: রামকৃষ্ণ পরমহংস দেবের  জন্মতিথি উপলক্ষে আজ রাজ্যজুড়ে ভক্তিমূলক পরিবেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই রামকৃষ্ণ দেবের বিভিন্ন আশ্রম ও মন্দিরে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভজন-সংকীর্তনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।

বিশেষ করে রামকৃষ্ণ মঠ ও মিশন-এর বিভিন্ন শাখায় ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। সকাল থেকে শুরু করে দিনভর চলে বিশেষ পূজা, হোম-যজ্ঞ ও প্রার্থনা সভা। ভক্তরা ঠাকুরের জীবনাদর্শ স্মরণ করে মানবসেবা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন।

প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। এবছর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে। আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে আজ সকাল থেকেই পূজার্চনার মাধ্যমে ঠাকুরকে স্মরণ করা হয়।। ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এদিন বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা সভা, গীতাপাঠ, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে ঠাকুরের সর্বধর্মসমন্বয়ের বাণী ও মানবকল্যাণমূলক চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন।

সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026
Scroll to Top