News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধবা মহিলার মৃত সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্তের আত্মসমর্পণ
Image

বিধবা মহিলার মৃত সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্তের আত্মসমর্পণ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: উত্তর চেবরী এলাকায় এক বিধবা মহিলার মৃত সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। ঘটনায় অভিযুক্ত অনুকূল পাল অবশেষে শুক্রবার সকালে খোয়াই মহিলা থানায় আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযোগ, গত প্রায় দেড় বছর ধরে অনুকূল পাল ওই বিধবা মহিলার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এর ফলস্বরূপ মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরবর্তীতে গর্ভপাত ঘটানোর জন্য অভিযুক্ত দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। প্রায় ১৫ দিন ধরে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ সেবনে বাধ্য করা হয় বলেও দাবি করেন নির্যাতিতা।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তের দেওয়া ট্যাবলেট সেবনের পর মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাধ্য হয়ে তিনি চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও চিকিৎসকদের সন্দেহ হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় তিনি অন্তঃসত্ত্বা। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত সন্তান প্রসব করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে খোঁজাখুঁজি শুরু করলে তিনি গা ঢাকা দেন। অবশেষে শুক্রবার সকালে খোয়াই মহিলা থানায় এসে আত্মসমর্পণ করেন অনুকূল পাল।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top